৫০০+ চরম হাসির ফেসবুক পোস্ট.||হাসির স্ট্যাটাস।

 


 স্ত্রীঃ আজকে একটা স্বপ্ন দেখলাম, তুমি একটি নেকলেস গিফট করেছ। এর মানে জান?
স্বামীঃ তুমি আজকে রাতে জানতে পারবে।
(স্বামী বাইরে গেল আর একটি বই কিনে আনল ” The Meaning of Dreams”)
 
 এখনকার বিচ্ছেদ প্রেমিক-প্রেমিকার হয় আর সাজা ভোগ করে প্রোফাইল পিকচার আর স্ট্যাটাস।
 
আজকের সময়ের সবচেয়ে বড় ত্যাগ হচ্ছে নিজের মোবাইলের চার্জার খুলে আরেক জনের মোবাইল চার্জে দেয়া।

 আজকের দিনে বাবা-মায়ের দুইটি দুশ্চিন্তা তাদের ছেলে মেয়েদের নিয়ে, প্রথমটি হচ্ছে তাদের ছেলে কি ডাউনলোড করছে আর অন্যটি তাদের মেয়ে কি আপলোড করছে।
 
শিক্ষকঃ অক্সিজেনের আবিষ্কার হয়েছে ১৭৭৩ সালে।
ছাত্রঃ বাঁচলাম, অই সময়ের আগে জন্ম নিলে মরে যেতাম।
 
 (বল্টু গেল দোকানে আয়না কিনতে)
বল্টুঃ এই আয়নার গ্যারান্টি কি?
দোকানদারঃ এই আয়না ১০০ তলা বিল্ডিং এর ছাদ থেকে ফেলা হলে ৯৯ তলা পর্যন্ত এর কিছুই হবে না।
১(নন্টে এক রুটি নিজে খাইতেছিল আরেক রুটিমুরগীকে খাওয়াচ্ছিল)
ফন্টে জিজ্ঞেস করলঃ তুই কি করছিস?
নন্টেঃ মুরগীর সাথে রুটি খাইতেছি।
 
। শিক্ষকঃ বল, এনার্জি কাকে বলে?
ছাত্রঃ সম্পূর্ণ মনে নাই কিন্তু শেষের দিকে মনে আছে।
শিক্ষকঃ আচ্ছা তাহলে শেষের অংশ বল।
ছাত্রঃ তাকেই এনার্জি বলে।
 
। শিক্ষক বলল, যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে সে আগে ক্লাস থেকে বের হতে পারবে। তা দেখে নন্টে তার ব্যাগ বাইরে ছুড়ে ফেলে দিল। শিক্ষক চিৎকার করে উঠল, এই ব্যাগ কার? নন্টে বলল, আমার। এইবার ক্লাসের বাইরে যেতে দিন।
 
 নন্টেঃ তর আজ ডক্টর এর কাছে যাওয়ার কথা ছিল না?
ফন্টে আজ যাওয়া হবে না, শরীরটা ভীষণ খারাপ।
 
। কিডনাপারঃ তোর বউ আমার কাছে আছে, একটি আঙ্গুল কেটে পাঠালাম প্রমাণ স্বরূপ।
স্বামীঃ বিশ্বাস করিনা, মাথা কেটে পাঠাও।

 আমার এক বন্ধু বলল খাবারের মধ্যে একমাত্র পেয়াজ নাকি কাদায়। আমি তখন তার মুখে নারিকেল ছুড়ে মারলাম, এখন ও কাদতেছে!। প্রশ্নঃ গুগল ছেলে নাকি মেয়ে?
উত্তরঃ মেয়ে, কারণ গুগল বাক্য শেষ করার আগেই সাজেশন দিতে শুরু করে।


। মা তার ছেলে কে বলতেছে, ঐদিকে দেখ একটা ছেলে কত নম্র এবং ভদ্র, কোন খারাপ ব্যবহার করে না। ছেলে তার মা’কে বলছে, মনে হয় ছেলেটার মা-বাবা ভাল।
 
 ছেলেঃ আমি আমার আমিকে, তোমাকে উপহার দিতে চাই।
মেয়েঃ দুঃখিত, আমি সস্তা উপহার গ্রহণ করি না।
। নন্টেঃ বুঝলি ফন্টে, আজকে তর জন্য ২ টা সংবাদ আছে, একটা দুঃখের আরেকটা সুখের। কোনটা আগে শুনবি?
ফন্টেঃ দুঃখের টা বল।
নন্টেঃ দুঃখের সংবাদ হচ্ছে, আজকে তর কোন সু-সংবাদ নাই আর সুখের সংবাদ হচ্ছে আজকে তর কোন দুঃখের সংবাদ নাই।
 । সদ্য ইঞ্জিনিয়ারিং পাস করা স্টুডেন্ট গেল ভাইভা দিতে এবং ভাইভা শেষে অফিসার তাকে জিজ্ঞেস করল,
অফিসারঃ মাসিক, কি রকম সেলারি তুমি এক্সপেক্ট করছ?
সদ্য ইঞ্জিনিয়ারিং পাস করা স্টুডেন্টঃ ১২০০০০ টাকা। তবে ডিপেন্ড করে আপনি কি রকম প্যাকেজ অফার করছেন।
অফিসারঃ আসলে, প্যাকেজে থাকছে ৫ সপ্তাহের ছুটি, ১৪ টি পেইড হলিডে, ফুল মেডিক্যাল এবং ডেন্টাল সাপোর্ট। এবং সাথে থাকছে ৫০% সেলারির অবসর ফান্ড।
সদ্য ইঞ্জিনিয়ারিং পাস করা স্টুডেন্টঃ আপনি কি আমার সাথে মজা করছেন?
অফিসারঃ শুরু কে করেছিল

। ছেলেঃ তুমি পৃথিবীর যে জায়গায়ই থাক, আমি তোমাকে- তোমার ঘ্রাণেই খুঁজে বের করে ফেলব।
মেয়েঃ আমি আগেই জানতাম, তুই যে কুকুর।
 
। শিক্ষকঃ বল্টু ট্রেন বানান করত।
বল্টুঃ ট্রে,,,ট্রে,,,ট্রে,,,
শিক্ষকঃ মানে কি? এতক্ষণ লাগতেছে কেন?
বল্টুঃ স্যার! ট্রেন অনেক বড়, এই কারনেই বেশি সময় নিচ্ছে।
 
ডক্টরঃ আপনার স্বামীর অনেক ঘুম এবং বিশ্রামের প্রয়োজন। এই নিন ঘুমের ঔষধ।
স্ত্রীঃ কখন খাওয়াব?
ডক্টরঃ এগুলো আপনার জন্য।
 
 স্বামী তার স্ত্রী এর সাথে ঝগড়া করার পর বাসা থেকে বেরিয়ে পরে তারপর রাতে ফোনে মেসেজ করে,
স্বামীঃ আজকে খাবারে কি কি আছে?
স্ত্রীঃ বিষ!!!!
স্বামীঃ আমার আসতে দেরী হবে। তুমি খেয়ে নাও তাহলে।
 
স্ত্রীঃ তুমি সবসময় আমার ছবি তোমার কাছে রাখ কেন?
স্বামীঃ যখন আমি কোন সমস্যায় থাকি যত অসম্ভবই হোক না কেন, তোমার ছবি দেখা মাত্রই সমস্যা দূরে চলে যায়।
স্ত্রীঃ দেখেছ, আমি কত পাওয়ারফুল।
স্বামীঃ আমি তোমার ছবি দেখি আর ভাবি তোমার থেকে বড় সমস্যা আর কি হতে পারে।
 
যখন একজন পুরুষ গাড়ির দরজা খোলে তার স্ত্রীর জন্য; এইটা পরিস্কার যে, হয় গাড়িটি নতুন না হয় স্ত্রী। শুনেছি ভালো মানুষের কপালে ভাত জোটে না ! . তাহলে কি আমাকে সারাজীবন বিরিয়ানি খেয়ে থাকতে হবে..?
ঘুম ভাঙ্গেছে তবু বিছানা আমাকে ছাড়ে না কেন আরও ঘন্টাখানেক শুয়ে থাকা মানে কি অলসতা নাকি সত্যি বিছানা আমাকে ভালোবাসে
মানবহৃদয় আয়নার মত। সে আয়নায় ভালবাসার আলো পড়লে তা ফিরে আসবেই।
সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী।
আমি আকাশের সব তারা এনে দেবো,
তোমাকে আলোকিত করবে বলে ।
আমি পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান বানিয়ে দিবো,
তোমাকে সুগন্ধ ছড়াবে বলে ।
আমি পৃথিবীর সব কবিকে এনে দেবো,
তোমাকে নিয়ে কবিতা লিখবে বলে ।

No comments for "৫০০+ চরম হাসির ফেসবুক পোস্ট.||হাসির স্ট্যাটাস।"