ফেসবুকে খোলামেলা তথ্য রাখলে কি হবে?সিমকার্ডটি কেনো এত গুরুত্বপূর্ণ?


 সিম কার্ড ঝুঁকি

আপনি আপনার পাসওয়ার্ডকে কতোটুকু নিরাপদ মনে করেন? ফেসবুক এতো উন্নত সিকিউরিটি ব্যবস্থা গ্রহন করার পরেও 2 factor authentication ব্যাবহার করে, যেনো আপনার পাসওয়ার্ড হ্যাক হলেও হ্যাকার আপনার একাউন্টে login করতে না পারে। তার মানে, ফেসবুক নিজেও জানে- এতো সিকিউরিটির পরেও আপনার পাসওয়ার্ড হ্যাক হয়ে যেতে পারে।


যদিও, আপনার পাসওয়ার্ড হ্যাক হলে সেটা দ্রুত পরিবর্তন করে নিতে পারবেন। কিন্তু, আপনার ব্যক্তিগত তথ্য হ্যাক হলে সেগুলো কি পরিবর্তন করতে পারবেন? 

ব্যক্তিগত তথ্য বলতে বুঝিয়েছি-

আপনার নাম, ঠিকানা।

আপনার আর্থিক ও সামাজিক অবস্থা ইত্যাদি।


আপনার তথ্য দিয়ে একজন সুকৌশল ব্যক্তি আপনার মোবাইলের সিম কার্ড replace করতে পারবে। সহজ ভাষায় এই ধরনের অপরাধকে SIM swapping বলা হয়। আপনি আপনার সিম কার্ড হারিয়ে ফেললে সিম কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে হারানো সিম কার্ড বন্ধ করে সেই নাম্বারের নতুন সিম কার্ড নিবেন, তাই তো? কিন্তু, এমনও তো হতে পারে যে, আপনার সিম কার্ড আপনার কাছেই আছে অথচ, আরেকজন ব্যক্তি কাস্টমার কেয়ারে গিয়ে দাবী করলো- সিম কার্ডটি তার নিজের এবং সেটা হারিয়ে গেছে। তখন সেই লোক যদি নিজের পরিচয় না দিয়ে আপনার পরিচয়েই নিজেকে পরিচিত করতে সক্ষম হয় তখন কাস্টমার কেয়ার ধরে নেবে যে, সেই লোক সত্য কথা বলছে। তখন আপনার সিম কার্ড বন্ধ করে দিয়ে আপনার নাম্বার দিয়েই তাকে নতুন সিম কার্ড বানিয়ে দিবে। ফলাফল- আপনার ফেসবুক একাউন্ট থেকে শুরু করে অন্যান্য একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে দিবে। বর্তমানে শীম রিপ্লেস  করা কঠিন হলেও, এই একই পদ্ধতিতে ব্যাংক একাউন্ট থেকে শুরু করে অন্যান্য একাউন্ট হাঁতিয়ে নেওয়া সম্ভব।


এজন্যেই ডার্ক ওয়েবে মানুষের ব্যক্তিগত তথ্য এতো চড়া দামে বিক্রি হয়। আর, এজন্যেই অনলাইনে আপনার ব্যক্তিগত তথ্য যথা সম্ভব গোপন রাখুন।


Credit:Abdullah Al Mamun


No comments for "ফেসবুকে খোলামেলা তথ্য রাখলে কি হবে?সিমকার্ডটি কেনো এত গুরুত্বপূর্ণ? "