যারা ভিপিএন ইউজ করেন তাদের জন্য, ভিপিএন ব্যাবহার করলে আপনি কি কি সমস্যায় পড়তে পারেন!!
ভিপিএন এর অন্তরালে
যে কথাগুলো প্রায় কেউই বলে না
VPN নিয়ে না বলা কিছু জরুরি কথা বলবো। তবে, তার আগে কিছু গুরুত্বপূর্ন বিষয়ে আলোকপাত করবো। সবাইকে পড়ার অনুরোধ করছি।
কয়েক বছর আগে মতবিনিময় করার জন্য sms -ই ছিলো নিত্যদিনের মাধ্যম। কিন্তু, এই sms গুলো সিম কোম্পানি দেখতে পারতো। যদিও, আমার জানা মতে এই sms গুলো নির্দিষ্ট কয়েকদিন পরেই delete করা হয় এবং সেই sms সম্পর্কিত অল্পকিছু তথ্য (metadata) সংরক্ষিত রাখা হয়। কিন্তু, তারপরও এই sms ব্যবস্থাটি নিরাপত্তার দিক দিয়ে নিচের দিকে।
কিন্তু, এখন তো আমরা অনলাইনে বিভিন্ন সোসিয়াল মিডিয়ার app ব্যাবহার করে ম্যাসেজ পাঠাই। এগুলো অবশ্যই সাধারণ sms ব্যবস্থার চাইতে অনেক নিরাপদ। যেহেতু, encryption পদ্ধতি অবলম্বন করা হয়।
কিন্তু, আমরা যারা সচেতন তারা এই ম্যাসেজগুলো নিরাপদ রাখার পাশাপাশি ইন্টারনেটে আমরা কি কি করছি, সেটাও গোপন রাখতে চাই। অর্থাৎ, ওয়েবসাইট এবং আমাদের আইএসপি (যাদেরকে টাকা দিয়ে ইন্টারনেট সংযোগ নিতে হয় তারা) যেনো আমাদের ইন্টারনেট কার্যাবলী সম্বন্ধে জানতে না পারে সেই চেষ্টা করি। আর, এজন্য আমরা VPN অথবা, proxy ব্যাবহার করি।
কিন্তু, proxy ব্যাবহার করলে কিছু ঘাটতি থেকেই যায় যেমন-
Proxy ব্যাবহার করে কোন ওয়েবসাইটে প্রবেশ করার সময় সেই proxy থেকে আপনি যেই ওয়েবসাইটে প্রবেশ করবেন সেই ওয়েবসাইটের সার্ভারে একটি HTTP request যাবে। কিন্তু, কিছু proxy এই request পাঠানোর সময় XFF header পাঠাবে। আর, তাতে আপনার আইপি এড্রেসও লেখা থাকবে। ফলে, সত্যিকার অর্থে আপনার পরিচয় গোপন থাকবে না।
VPN এর চাইতে proxy অনেক slow।
তাই, অধিকাংশ মানুষই VPN ব্যাবহার করে থাকেন।
কিন্তু, VPN ব্যাবহারেও রয়েছে শঙ্কা
জি হ্যাঁ, কারণ আপনি যেভাবে ইন্টারনেট ব্যাবহার করার জন্য আইএসপি থেকে ইন্টারনেট কানেকশন নিয়ে থাকেন, VPN সেভাবেই আইএসপি থেকে ইন্টারনেট কানেকশন নিয়ে থাকে। ফলে, আপনার ব্যাবহার করা VPN হয়তো আপনার নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে বিশ্বস্ত এবং আপনি ইন্টারনেটে কি কি করছেন সেই বিষয়ক কোন তথ্যই সংরক্ষণ করে না। কিন্তু, আপনার সেই VPN এর আইএসপি তো সবই দেখছে যে, সেই VPN ব্যাবহার করে কারা কি করছে। যদিও এভাবে আপনার সকল কাজ সঠিকভাবে track করা কঠিন। কিন্তু, VPN নিয়ে অধিকাংশ মানুষ যতোটা নিশ্চিত, ততোটা নিশ্চিত হওয়া হয়তো কাম্য না। আর, তাছাড়া VPN ব্যাবহার করলে আপনি সেই VPN এর প্রাইভেট নেটওয়ার্কে সংযুক্ত থাকবেন। ফলে, সেই VPN ব্যাবহারকারী একজন হ্যাকার সেই নেটওয়ার্কে থাকলে কিছুটা ঝুঁকি তো অবশ্যই থাকবে।
তবে, VPN ব্যাবহার করা থেকে আপনাদেরকে নিরাশ করছি না। আমিও ব্যাবহার করি নিরাপত্তার খাতিরে। তবে, যতোটুকু বিশ্বাস করা সম্ভব তার বেশি বিশ্বাস করা একদমই কাম্য না।
ক্রেডিটঃআবদুল্লাহ আল মামুন।

No comments for "যারা ভিপিএন ইউজ করেন তাদের জন্য, ভিপিএন ব্যাবহার করলে আপনি কি কি সমস্যায় পড়তে পারেন!! "
Post a Comment